Don't Miss
Home / রাজনীতি / বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের

বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্ক : বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির নেতারা বলেছেন, সরকার নাকি ভেন্টিলেশনে আছে। আমরা বলব, চোখ থেকে ক্ষমতার রঙিন খোয়াবের চশমা খুলে নিজেদের পায়ের তলায় মাটি আছে কি না, সেটা আগে দেখুন।’

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সেতুমন্ত্রী একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। কর্মীরা আক্রমণের শিকার হবেন মনে করে, নেতারা মাঠে নামেন না। তারা একদিকে জনমানুষের আতঙ্কে আছেন, অপরদিকে হঠকারী রাজনীতির কারণে নিজেদের কর্মী-সমর্থকদের আস্থা হারিয়েছেন নেতারা। বিএনপি বেঁচে আছে কেবল মিডিয়ার কল্যাণে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...