Don't Miss
Home / হোম স্লাইডার / বিএনপি নেতা আমীর খসরুর আগাম জামিন

বিএনপি নেতা আমীর খসরুর আগাম জামিন

এমএনএ রিপোর্ট : নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা দুই মামলায় বিএনপি নেতা ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তাকে ৬ সপ্তাহের জামিন দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন- এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মো. মাহবুবুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম মনিরুজ্জামান।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগে ৫৭ ধারায় দায়েরকৃত দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানায় আমীর খসরুর বিরুদ্ধে একটি মামলা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে এ মামলা করেন।

এ ছাড়া ৬ আগস্ট ঢাকায় আমীর খসরুর বিরুদ্ধে আরেকটি মামলা হয়।

আমীর খসরু ছাড়াও এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আসামি করা হয়।

ঢাকা মহানগর হাকিম এইচএম তোয়াহার আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

চট্টগ্রামের কোতোয়ালি ও শাহবাগ থানায় করা এই মামলা দুটিতে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন দাখিল করেন আইনজীবী মো. জহিরুল ইসলাম সুমন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...