Don't Miss
Home / আজকের সংবাদ / বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই

বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই

এমএনএ রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার আর নেই। গতকাল সোমবার দিবাগত রাত একটার কিছু পরে ঢাকার এলিফেন্ট রোডে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…….  রাজেউন)।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দলের এই নেতা অনেক দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি আরও জানান, এম কে আনোয়ারের চারটি নামাজে জানাজা হবে। সকাল ১০টার দিকে কাঁটাবন মসজিদ, দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়, বেলা দেড়টার দিকে জাতীয় সংসদ ভবনে জানাজা অনুষ্ঠিত হবে। এসব জানাজা শেষে আগামীকাল বুধবার তার লাশ নেওয়া হবে কুমিল্লার হোমনায় নিজ গ্রামের বাড়িতে। হোমনায় আরেকটি জানাজা শেষে সেখানেই তার দাফন সম্পন্ন হবে।
এমকে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার; ১৯৩৩ সালে কুমিল্লায় দেবীদ্বারে তার জন্ম। ১৯৫৩ সালে তৎকালীন সিএসপি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এম কে আনোয়ার। তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিন দশকের বেশি সময় দায়িত্ব পালন করেন। এম কে আনোয়ার ১৯৯০ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তা ক‍্যাবিনেট সচিবের দায়িত্ব থাকা অবস্থায় অবসরে যান।
চাকরিজীবন থেকে অবসর নিয়ে নব্বইয়ের দশকের শুরুতে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এর পর বিভিন্ন সময়ে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দুবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
কুমিল্লার হোমনা আসন থেকে এই নেতা একাধিক বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।
দলের প্রবীণ এই নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবারের প্রতি সমবেদনা জানাতে তিনি এম কে আনোয়ারের বাসায় যাবেন।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...