Don't Miss
Home / রাজনীতি / বিএনপি নেতৃত্বের আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের
আন্দোলন

বিএনপি নেতৃত্বের আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ সরকারের পদত্যাগ দাবি করার আগে গত ১২ বছরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধীদল আর কেউ দেখেনি।

করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন বেড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাজ্যে গত এক বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের স্বীকার হয়েছে, ইউরোপ জুড়েও এ প্রবণতা উর্ধ্বমুখী। তিনি বলেন বাংলাদেশে সরকারও ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ায় পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয়ও বন্ধ করার আহ্বান জানান। এ সময় বিএনপির এসব থেকে কখনো মধ্যবর্তী, কখনে ফ্রেস নির্বাচনের দাবি তোলার বিষয়টিকে ‘সম্পর্কহীন ও অযৌক্তিক’ উল্লেখ করেন তিনি। বিএনপি ইস্যু না পেয়ে আন্দোলন করতে পারছে না,তাই সরকারের পদত্যাগ চাওয়া মামার বাড়ির আবদার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, উপনির্বাচনে এজেন্ট না দিয়ে সকল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালায়, যা বিএনপির পুরনো অপকৌশল।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...