Don't Miss
Home / রাজনীতি / বিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা হবে
স্বাস্থ্য

বিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা হবে

এমএনএ রাজনীতি ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বুধবার (৬ এপ্রিল) বিকেল ৩টায় খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। এ সময় তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সরকারের নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। বিএনপি এবং খালেদা জিয়ার পরিবার দাবি করে আসছেন তিনি অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি।

জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন খালেদা জিয়া। বিগত বেশ কিছুদিন ধরেই খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নানা অভিযোগ করে আসছে বিএনপি। বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

x

Check Also

প্রশাসনে একাধিক রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ, মহিলা অধিদপ্তরে নতুন ডিজি

এমএনএ প্রতিবেদক সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ এবং পদায়নের মাধ্যমে একাধিক রদবদল এনেছে। ...