Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / বিকেল ৩টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট: আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
বিজ্ঞান ও প্রযুক্তি

বিকেল ৩টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট: আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ থেকে মোবাইল ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (২৮ জুলাই) বিকেল ৩টায় সারাদেশে ফোরজি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট।

গ্রাহকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে তিন দিন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওইদিন রাত আনুমানিক ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে। পরে বৃহস্পতিবার রাত থেকে বাসাবাড়িতেও ইন্টারনেট সেবা নিশ্চিত করা হয়।

২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল। এবার দেশের ১৩ কোটি গ্রাহকের মোবাইল ইন্টারনেট সেবা পাওয়ার অপেক্ষা ফুরোচ্ছে।

x

Check Also

চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, খাল খননে জোর দেওয়ার কথা

সংসদ প্রতিবেদক ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ...