Don't Miss
Home / হোম স্লাইডার / বিচ্ছেদের পথে হাঁটলেন মালাইকা

বিচ্ছেদের পথে হাঁটলেন মালাইকা

এমএনএ বিনোদন ডেস্ক : বলিউডের খান পরিবারের সব উদ্যোগ বৃথা গেলো। বলিউড অভিনেতা আরবাজ খানের সংসার টিকিয়ে রাখার জন্য কম চেষ্টা করেননি তার বড় ভাই সুপারস্টার সালমান খান। মালাইকাকে ফোন করে অনেক বুঝিয়েছেন ভাইজান। কিন্তু কোনোভাবেই আরবাজের স্ত্রী অভিনেত্রী মালাইকা অরোরা খানকে ফেরানো যায়নি। মালাইকা কিছুতেই কিছু মানলেন না, শুনলেন না। কানে তুলো দিয়ে ঠিকই বিচ্ছেদের পথে হাঁটলেন তিনি।

Malaika Arora & Arbaj Khan Family 4

আরবাজের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিলেন মালাইকা। এরই মধ্যে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন তিনি। নিজের সিদ্ধান্তের কথাও খান পরিবারকে জানিয়ে দিয়েছেন ৪২ বছর বয়সী এই তারকা।

তিন মাস আগে খান বাংলো ছেড়ে ছেলেকে নিয়ে বান্দ্রায় বাবার ফ্ল্যাটে চলে যান মালাইকা। তখন থেকেই এই সম্পর্কে ভাঙন ধরার আঁচ পাওয়া গিয়েছিল। কখনও শোনা গিয়েছে এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। কোনও কোনও মহল বলেছে, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আরবাজের সঙ্গে সম্পর্ক ভাঙছেন মালাইকা। কিন্তু এ নিয়ে মুখ খোলেননি তিনি।

Malaika Arora & Arbaj Khan Family

বেশ কিছুদিন ধরেই ভাঙনের সুর শোনা যাচ্ছিলো আরবাজ-মালাইকার দাম্পত্য জীবনে। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি শো ‘পাওয়ার কাপল’ উপস্থাপনা করছিলেন দু’জনে। কিন্তু তিনটি পর্বের চিত্রায়ন হতে না হতেই তারা শুটিংয়ে আসতেন আলাদা গাড়িতে, ব্যবহার করতেন পৃথক সাজঘর, থাকতেনও বেশ দূরত্বে। তারপর থেকেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

গত ৩১ জানুয়ারি দুবাইয়ে ছোট বোন অমৃতা অরোরা লাড়াকের ৩৫তম জন্মদিনের অনুষ্ঠানে যাননি মালাইকা। কারণ আরবাজ সেখানে ছিলেন। পরের মাসে দুবাই ও মুম্বাইয়ে অনুষ্ঠিত সালমান, আরবাজ ও সোহেল খানের ছোট বোন অর্পিতা খান শর্মার বেবি শাওয়ারেও দেখা যায়নি তাকে। সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাতে সমস্যা হয়নি কারও।

Malaika Arora & Arbaj Khan Family 5

যদিও হাওয়ায় ঘুরে বেড়ানো গুজবটি অস্বীকার করে ৪২ বছর বয়সী আরবাজ গত ২৯ ফেব্রুয়ারি ‘ইয়ার মেরা সুপারস্টার’ অনুষ্ঠানে বলেন, ‘মালাইকাকে আমি অনেক ভালোবাসি। ও আমার কাছে অনেক মূল্যবান। তাকে হারানোর ভয় হয় আমার।’ তখন মালাইকা নিজেও বিচ্ছেদের কথা অস্বীকার করেছিলেন।

এদিকে মালাইকার সঙ্গে আরবাজের বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তার বাবা সেলিম খান। ছেলেমেয়েদের ব্যক্তিজীবনে নাক গলান না জানিয়ে তিনি বলেন, ‘আমি একজন লেখক। আমাকে কারও প্রেম কিংবা বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করবেন না। আমার সন্তানদের জীবনে কখনও নাক গলাইনি। এ নিয়ে কথাও বলতে চাই না।’

Malaika Arora & Arbaj Khan Family 2

মালাইকার মা জয়েস পলিকার্পও এ নিয়ে কথা বলতে চান না। তার ভাষ্য, ‘আরবাজ ও মালাইকা পরিণত মানুষ। এটা তাদের ব্যাপার। আমি এতে জড়াবো না। সংবাদমাধ্যমেও এ নিয়ে কথা বলতে চাই না।’

১৯৯২ সালে একটি কফির বিজ্ঞাপনে কাজ করার সময় আরবাজ ও মালাইকা অরোরার প্রথম সাক্ষাৎ হয়। তখন মালাইকা অষ্টাদশী মডেল। পাঁচ বছর প্রেমের পর ১৯৯৮ সালের ২ ডিসেম্বর বিয়ের বন্ধনে জড়ান দু’জনে। তাদের ঘর আলো করেছে একমাত্র সন্তান আরহানকে (১৪)। তাকে নিয়ে তিন মাস আগে স্বামীর ঘর ছেড়ে মুম্বাইয়ের খারে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে উঠেছেন মালাইকা। ছেলের স্কুলের টিউশন ফি মেটাচ্ছেন তিনিই। ‘দ্য লেবেল লাইফ’ নামে তার একটি লাইফস্টাইল ব্র্যান্ড আছে।

x

Check Also

জুলাই অভ্যুত্থান মামলায় কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ জুন

আদালত প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ...