Don't Miss
Home / অর্থনীতি / বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
৩১৫ টাকা। বুধবার থেকে নতুন দামে বিক্রি

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

এমএনএ অর্থনীতি ডেস্ক : বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ বাড়ার পর গত সপ্তাহ থেকে কমেছে সোনার দাম। অবশ্য টানা তিন সপ্তাহ বাড়ার আগে টানা চার সপ্তাহ স্বর্ণের দাম কমেছিল। স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহজুড়ে কমেছে রূপার দাম। সেই সঙ্গে কমেছে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দামও। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৭ দশমিক ৬১ ডলার বেড়েছিল, যা শতাংশের হিসাবে দশমিক ৪৩। পরের সপ্তাহ সোনার দাম কমেছে ৩১ দশমিক ৬১ ডলার অর্থাৎ ১ দশমিক ৭৬ শতাংশ। এতে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৭৯৬ দশমিক ২৯ ডলার। এর আগে টানা তিন সপ্তাহ দাম বাড়ার মাধ্যমে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৮২৭ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছিল। ফলে গেল সপ্তাহে দাম কমার পর এখনও মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দশমিক ৮০ শতাংশ বেশি।

টানা তিন সপ্তাহ দাম বাড়ার আগে আন্তর্জাতিক বাজারে সোনার টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়। আন্তর্জাতিক বাজারে টানা দরপতন হতে থাকাই গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারেও সোনার দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...