Don't Miss
Home / হোম স্লাইডার / বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী মিশেল ওবামা

বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী মিশেল ওবামা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বের ‘সবচেয়ে প্রশংসিত নারী’ হিসেবে স্বীকৃতি পেলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। দ্বিতীয় স্থানে টকশো উপস্থাপক অপরাহ উইনফ্রে।

অন্যদিকে বিশ্বের ‘সবচেয়ে প্রংশসিত পুরুষ’ হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এনিয়ে তিনি ১১ বারের মত এ স্বীকৃতি পেলেন।

গ্যালপ জরিপে এর আগে আমেরিকানদের কাছে টানা ১৭ বছর ‘বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী’ হিসেবে স্বীকৃতি পেয়ে আসছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ডেমোক্র্যাট নেত্রী হিলারি ক্লিনটন।

সাবেক প্রেসিডেন্ট প্রার্থী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ফার্স্টলেডি হিলারি এবার আছেন তৃতীয় অবস্থানে। দ্বিতীয়তে আছেন টেলিভিশনে টক শোর তারকা উপস্থাপক অপরাহ উইফ্রে; টানা ১৪ বছর তিনি দ্বিতীয় স্থান ধরে রাখলেও কখনো প্রথম হতে পারেননি।

বিবিসি জানায়, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ শীর্ষ দশে নিজের আসন ধরে রেখেছেন। এ নিয়ে ৫০তম বারের মত তিনি শীর্ষ দশে অবস্থান করছেন।

১৯৪৬ সাল থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রের গ্যালপ সংস্থা বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী ও পুরুষ নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র জুড়ে জরিপ চালিয়ে আসছে। এর মধ্যে শুধু ১৯৭৬ সাল বাদ ছিল।

এবছর ৩ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১,০২৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিককের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাদের চোখে বিশ্বের যেকোনও জায়গায় বসবাসকারী এমন কোনও নারী ও পুরুষের নাম বলতে যাদেরকে তারা সবচেয়ে শ্রদ্ধা করে। তারই ভিত্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একাদশবারের মত সবচেয়ে প্রংশসিত পুরুষ নির্বাচিত হয়েছেন। আর একবার শীর্ষাবস্থান ধরে রাখতে পারলে তিনি তার পূর্বসূরি ডোয়াইট আইজেনহাওয়ারের রেকর্ড ছুঁয়ে ফেলবেন।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। তিনি ক্ষমতায় থাকা দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট যিনি তালিকার শীর্ষে উঠতে ব্যর্থ হয়েছেন, অন্যজন হলেন জেরাল্ড ফোর্ড।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...