Don't Miss
Home / হোম স্লাইডার / বিশ্বের সর্বাধুনিক সুপার কম্পিউটার উদ্ভাবনের দাবি চীনের

বিশ্বের সর্বাধুনিক সুপার কম্পিউটার উদ্ভাবনের দাবি চীনের

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার বানানোর দাবি করেছে চীনের বিজ্ঞানীরা। তারা বলছে, বিশ্বের সর্বাধুনিক সুপার কম্পিউটারের যে জটিল গাণিতিক সমস্যার জট খুলতে ৮ বছর লাগে, তাদের তৈরি সুপার কম্পিউটার সেই সমস্যার সমাধান ৭০ মিনিটের মধ্যেই করে ফেলতে পারে। ৬৬ কিউবিটের এই দ্রুততম সুপার কম্পিউটারের নাম দেয়া হয়েছে জুশংসি।
বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট সায়েন্স অ্যালার্টেল জানিয়েছে, সাধারণ বা ক্লাসিক্যাল কম্পিউটারে যেটা বিটস সেটাই কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে কোয়ান্টাম বিটস বা কিউবিটস। রিভিউ পর্যায় পেরিয়ে গবেষণাপত্রটি একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় এখন প্রকাশের অপেক্ষায়।

গবেষণাপত্রটিতে বলা হয়েছে, গুগলের ৫৪ কিউবিটের সাইকামোর কোয়ান্টাম কম্পিউটার যে ধরনের জটিলতম গাণিতিক সমস্যার জট খুলতে পারদর্শী জুশংসি তার চেয়ে ১ হাজার গুণ জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পেরেছে এক ঘণ্টার একটু বেশি সময়ে। জুশংসির সময় লেগেছে মাত্র ৭০ মিনিট।

শুধু তাই নয়, কোনও একটি সমস্যার জট অনেক দ্রুত গতিতে খুলে ফেলার পাশাপাশি বহু সুজটিল গাণিতিক সমস্যার সমাধানেও জুশংসি পারদর্শিতা অনেক গুণ কম সময়ে দেখাতে পেরেছে।

ইম্পিরিয়াল কলেজ লন্ডনের পদার্থবিদ পিটার নাইট বলেন, গবেষকরা অসাধ্যসাধন করেছেন। এত তাড়াতাড়ি এমন দ্রুত সুপার কম্পিউটার আমরা বানাতে পারবো তা ভাবতেও পারিনি। এই উদ্ভাবন কয়েক বছর পর থেকেই জ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞানসহ সাধারণ মানুষেরও কাজে লাগতে শুরু করবে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...