Don't Miss
Home / আন্তর্জাতিক / বিয়েতে মায়ের মতোই বধূ সাজবেন বেনজির ভুট্টোর কন্যা বাখতাওয়ারা
বাখতাওয়ারা

বিয়েতে মায়ের মতোই বধূ সাজবেন বেনজির ভুট্টোর কন্যা বাখতাওয়ারা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ নিজের বিয়ের অনুষ্ঠানে মায়ের মতো করেই বধূ সাজবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কন্যা বাখতাওয়ারা ভুট্টো। বেনিজর ভু্ট্টো ২০০৭ সালে আততায়ীদের হাতে নিহত হন। বাখতাওয়ারা ভুট্টোর পিতা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

আগামী ২৭ নভেম্বর বাখতাওয়ারা ভূট্টোর সাথে দুবাইয়ের ধনাঢ্য ব্যবসায়ী মাহমুদ চৌধুরীর সাথে বিবাহ অনুষ্ঠিত হবে।

বিয়ে উপলক্ষে বেনজির ভুট্টোর আকৃতি ধারণ করছেন বাখতাওয়ারা, এমন শোরগোলের পর ১৯৮৭ সালে বেনজির ভুট্টোকে বউ সাজানোর দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান ‘রেশাম রেভাজ’ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে। যাতে দেখা যায়, বধূয়ার সাজে বসে আছেন বেনজির ভূট্টো। বিয়ে উপলক্ষে মায়ের মতোই সাজবেন বেনজির কন্যা।

ক্যাপশনে প্রতিষ্ঠানটি লিখেছে, বাখতাওয়ার ভুট্টো রেশাম রেভাজের সাজে নিজেকে সাজানোর সিদ্ধান্ত নেয়ায় আমরা সম্মানিত।

গত সপ্তাহে পাকিস্তানি পিপলস পার্টি বাখতাওয়ার আসন্ন বিয়ে উপলক্ষে বিস্তারিত জানিয়েছে। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বাখতাওয়ারার হবু বর মাহমুদ চৌধুরী দুবাইয়ে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত। তাদের পরিবার ১৯৭৩ সালে লাহোর থেকে দুবাইয়ে বসতি গড়ে।

x

Check Also

টানা বৃষ্টি ও উজানের ঢলে হাওরে ধস: তলিয়ে যাচ্ছে বোরো ধান, চরম অনিশ্চয়তায় কৃষক

এমএনএ প্রতিবেদক টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের হাওরাঞ্চলে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। সুনামগঞ্জ, ...