Don't Miss
Home / সাহিত্যপাড়া / বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বিপাকে সানি লিওন
সানি লিওন

বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বিপাকে সানি লিওন

এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউডের অভিনেত্রী সানি লিওন, আলোচনা-সমালোচনা তাকে পিছু ছাড়ে না। তিনি নিজেও অনেক ঘটনার জন্ম দেন। এবার ২০০ কোটি রুপি বাজেটের একটি বিয়ের অনুষ্ঠানে তারকা অতিথি হিসেবে গিয়ে বিপাকে পড়ে গেলেন তিনি।

এবার ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে পড়েন সানি ।

২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। তারাই পড়লেন ইডির নজরে। সেই তালিকায় জ্বলজ্বল করছে সানি লিওন, টাইগার শ্রফ, নেহা কক্করসহ অনেক তারকার নাম।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মহাদেব অনলাইন বেটিং অ্যাপের দুর্নীতিতে অভিযুক্তর বিয়েতে উপস্থিতি থাকার জন্যই বিপাকে পড়তে হয়েছে তারকাদের। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মোটা অংকের অর্থ।

অভিযান চালিয়ে প্রায় ৪১৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। এই বেটিং অ্যাপের মালিক সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সারেন। যে বিয়ের খরচ শুনে চোখ কপালে উঠবে!

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...