Don't Miss
Home / হোম স্লাইডার / বিয়ে করলেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা
নয়নতারা

বিয়ে করলেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা

এমএনএ বিনোদন ডেস্কঃ দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ ডাকা হয় নয়নতারাকে। দুর্দান্ত অভিনয় গুণের মাধ্যমে অজস্র অনুরাগীর হৃদয়ে আসন নিয়েছেন তিনি। সৌন্দর্যের ছটায় কেড়ে নিয়েছেন তরুণদের রাতের ঘুম। তবে এবার তাদের হৃদয় ভাঙল। কেননা, বিয়ের পিঁড়িতে বসেছেন এই তারকা।

মাহাবালিপুরমের এক হোটেলে বসেছিল তাদের বিয়ের আসর। বিয়েতে নয়নতারা-শিবানকে আশীর্বাদ করতে আসেন শাহরুখ খান, রজনীকান্তসহ বলিউড ও দক্ষিণী সিনেমার এক ঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন বিজয় সেতুপতি, অ্যাটলি, বনি কাপুর, রাধিকা সরথকুমার, দিব্য ধরাশিনি, বসন্ত রবি প্রমুখ।

এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিজেদের বিয়ের তারিখ ঘোষণা করেন শিবান। সেখানে তিনি বলেন, ‘পেশাগত জীবনে আপনারা যেমন আমাকে আশীর্বাদ করেছেন আশা করি ব্যক্তিজীবনেও করবেন। আমি আমার নতুন জীবনে প্রবেশ করতে চলেছি।’

নয়নতারার সঙ্গে শিবানের হৃদয়ের আদান প্রদান ঘটে ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শ্যুটিংয়ের সেটে। এরপর দীর্ঘ ছয় বছর চুটিয়ে প্রেম করার পর নতুন জীবনে পা রাখলেন তারা।

তবে ক্যাটরিনা-ভিকি ও রণবীর-আলিয়ার মতো নয়নতারা-শিবানের বিয়ের ছবি নিয়ে অনুরাগীদের ভুগতে হবে না। কেননা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করবেন বলে জানিয়েছেন নির্মাতা শিবান।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...