Don't Miss
Home / সাহিত্যপাড়া / বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে আলোচনায় নোরা ফাতেহি
অভিনেত্রী

বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে আলোচনায় নোরা ফাতেহি

এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফতেহিকে নিয়ে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। কারণ, কিছুদিন আগেই নোরা ও জনপ্রিয় নৃত্যশিল্পীর গুরু টেরেন্স লুইসের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, নোরা ফতেহির নিতম্বে হাত লেগে যায় টেরেন্সের। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। কিন্তু সেই কাজ যে টেরেন্স ইচ্ছাকৃত ভাবে করেননি একথা তিনি স্পষ্ট জানিয়ে দেন।

তবে নাচের পাশাপাশি বুদ্ধিমত্তা ও রসবোধে পিছিয়ে নেই নোরা সম্প্রতি ইন্ডিয়া বেস্ট ডান্সার রিয়েলিটি শো-এ অথিতি হিসেবে আসেন গুলশন গ্রোভার ও শক্তি কাপুর। যেখানে বিচারকের আসনে বসে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফতেহি। আর সেখানেই হঠাৎ করে নোরাকে একটি কুপ্রস্তাব দিয়ে বসলেন গুলশন গ্রোভার। নোরাকে গুলশন গ্রোভার বলেন, ‘আতি কেয়া খান্ডালা?” খান্ডালায় যাবে আমার সঙ্গে? এরপর নোরার চটপট উত্তর । নোরা ফতেহি বলেন, ‘নেহি ভাইয়া’। এরপর ভিডিওটিতে হাসির খোরাক শুরু হয়ে যায়।

প্রসঙ্গত, নোরা ফতেহির নাচে মুগ্ধ হাজার হাজার ভক্ত।নোরার শুধু নাচই না তার রূপেও ফিদা ভক্তরা । নোরা যখনই কোনো মিউজিক ভিডিও নিয়ে হাজির হন তখনই ভিড় পরে যায় ভক্তদের। জানা গিয়েছে, এবার নোরা ফতেহি গুরু রানধাবারের একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন। ‘নাচ মেরি রানী’ তে এবার ফের কোমর দোলাবেন অভিনেত্রী নোরা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...