Don't Miss
Home / শিক্ষাঙ্গন / বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ
প্রাথমিক বাছাই

বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক প্রথম বর্ষে ভর্তির লক্ষ‌্যে প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে বুয়েটের ভর্তির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষে বুয়েটে স্নাতক শ্রেণিতে (চূড়ান্ত) ভর্তির পরীক্ষা আগামী ৬ নভেম্বর হবে।

প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ১ নভেম্বর সকাল ১০টার পর বুয়েটের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অনলাইনে বিভাগ নির্বাচন (পছন্দক্রম) ‘Option Form’ পূরণ করার পরেই কেবল প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

x

Check Also

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ, আসছে বিকেন্দ্রীকরণ ও নতুন পদোন্নতি কাঠামো

শিক্ষাঙ্গন প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ...