Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / বোতলজাত সয়াবিন তেলের দাম আবারও বাড়ল
সয়াবিন

বোতলজাত সয়াবিন তেলের দাম আবারও বাড়ল

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ আবারো বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেল দাম। এখন থেকে প্রতি লিটারে ৭ টাকা বেড়ে ১৯২ টাকায় বিক্রি হবে। আজ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

এর আগে গত ৩ আগস্ট সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

দাম বাড়ানোর এ প্রস্তাব ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) দিয়েছে সংগঠনটি। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল।

এরপরই বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৭ টাকা করে বাড়ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবার জানিয়েছে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...