এমএনএ বিনোদন ডেস্ক : রুশ বাহিনীর বোমাবর্ষণে মারা গেছেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেতা এবং টিভি উপস্থাপক পাশা লি। দেশ রক্ষায় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর হয়ে যুদ্ধে নেমেছিলেন তিনি। মঙ্গলবার (৮ মার্চ) ইউক্রেনের ইরপিন শহরে এ ঘটনা ঘটে।ইউক্রেনীয় এ অভিনেতা বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া ‘দ্য লায়ন কিং’ ও ‘দ্য হবিট’ এ ইউক্রেনীয় ভাষায় কণ্ঠও দিয়েছেন তিনি।
অভিনেতা পাশা নিহত হওয়ার কয়েকদিন আগে ইউক্রেনীয় এক শরণার্থী দাতব্য সংস্থার একটি লিঙ্ক পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে সংস্থাটির জন্য সহযোগিতা বা স্বেচ্ছাসেবক হওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি।মৃত্যুর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন পাশা। সেখানে এক সহকর্মীর সঙ্গে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল তাকে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, আমরা হাসছি কারণ আমরাই জিতবো এবং সবকিছু ইউক্রেনের হয়ে যাবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

