Don't Miss
Home / আজকের সংবাদ / ব্যারিস্টার মওদুদের শারীরিকঅবস্থা ভালো নয়

ব্যারিস্টার মওদুদের শারীরিকঅবস্থা ভালো নয়

এমএনএ সংবাদ ডেস্ক :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তে হিমোগ্লোবিন কমে গেছে।

প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম আজ দুপুর ২টায় মেডিকেল বোর্ড পর্যালোচনা করেন। পরে মেডিকেল বোর্ড মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তার স্ত্রী হাসনা মওদুদকে  মওদুদ আহমদের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানান।

গত ২৯ ডিসেম্বর থেকে মওদুদ আহমেদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎধীন আছেন। সেখানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...