Don't Miss
Home / হোম স্লাইডার / ব্রাজিলে দুইশো বছরের পুরনো জাদুঘরে ভয়াবহ আগুন

ব্রাজিলে দুইশো বছরের পুরনো জাদুঘরে ভয়াবহ আগুন

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ব্রাজিলের রিও দে জেনেইরোতে বড় ধরনের আগুনে পুড়ে কার্যত ধ্বংস হয়ে গেছে ২০০ বছরের পুরনো ন্যাশনাল মিউজিয়াম। এই জাদুঘরটিকে দেশটির সবচেয়ে প্রাচীন বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হতো। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা ভবনের ভেতর জ্বলতে থাকা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই জাদুঘরে অন্তত দুই কোটি ধরনের আইটেম সংরক্ষিত ছিল। তবে এই আগুন থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র কিংবা কেউ আহত হয়েছে কি-না তার খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাদুঘরটি এখন যে ভবনে অবস্থিত সেখানেই এক সময় পর্তুগিজ রাজ পরিবার বসবার করতো।

সম্প্রতি জমকালোভাবে এর দুশো বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ব্রাজিলের টেলিভিশনে ভবনটিতে আগুন জ্বলার সচিত্র প্রতিবেদন প্রচার করা হয়েছে। বলা হচ্ছে, রোববার সন্ধ্যায় জাদুঘরের কার্যক্রম বন্ধ হওয়ার পর আগুন লেগে পরে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এক টুইট বার্তায় বলেছেন, এটি ব্রাজিলের সবার জন্য দুঃখের দিন। আর জাদুঘরটির পরিচালক গ্লোবো টেলিভিশনকে বলেছেন, এটি একটি সাংস্কৃতিক বিপর্যয়।

জাদুঘরটির একজন কর্মকর্তা জানিয়েছেন, ভবনের ভেতরে কাঠের ফ্লোর রয়েছে এবং দ্রুত আগুনে পুড়ে যাওয়ার মতো অনেক জিনিসপত্র রয়েছে। ব্রাজিলের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত বহু জিনিস সংরক্ষিত ছিলো এই জাদুঘরে। এছাড়া অন্য দেশের বিশেষ করে দক্ষিণ আমেরিকান প্রত্নতাত্ত্বিক ও মিসরীয় নানা নিদর্শন ছিলো।

ব্রাজিলের গোলবো টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে মিউজিয়ামের পরিচালক এই অগ্নিকাণ্ডের ঘটনাকে বর্ণনা করেন দেশের সংস্কৃতির জন্যে একটি ‘ট্র্যাজেডি’ হিসেবে।

বিবিসির খবরে বলা হয়, ব্রাজিলের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি মিশরসহ বিভিন্ন দেশের প্রত্নসম্পদ সংরক্ষিত ছিল ওই জাদুঘরে।

এ জাদুঘরের ন্যাচারাল হিস্ট্রি কালেকশনের মধ্যে ছিল ডাইনোসরের হাড় এবং ১২ হাজার বছর আগের এক মানুষের মাথার ‍খুলি।

১৮১৮ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল মিউজিয়াম অব ব্রাজিলের দেখভালের দায়িত্বে ছিল যৌথভাবে রিও দে জেনেইরো ফেডারেল ইউনিভার্সিটি এবং ব্রাজিলের শিক্ষা মন্ত্রণালয়।

বিভিন্ন সরকারের সময়ে এই মিউজিয়াম অবহেলার শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে জাদুঘর কর্তৃপক্ষের।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...