Don't Miss
Home / নগর-মহানগর / ভবিষ্যতে জামায়াত দেশ নিয়ন্ত্রণ করবে: জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান
জামায়াতে ইসলামী

ভবিষ্যতে জামায়াত দেশ নিয়ন্ত্রণ করবে: জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান

এমএনএ রাজনীতি ডেস্কঃ জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণ করেছে, ভবিষ্যতে দেশ নিয়ন্ত্রণ করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণের রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘কোনো এক দলের বেগম পাড়া আছে, আবার কোনো দলের আছে পিসি পাড়া। তবে জামায়াতের এমন কোন পাড়া নেই। শুধু জীবন রক্ষার জন্য ভবিষ্যতে ইসলামি আন্দোলনের কেউ কখনও দেশ ছেড়ে যাবে না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ চাঁদাবাজদের কারণে পিছিয়ে পড়েছে। না হলে এতদিনে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে থাকত। রাজনীতিবিদদের উচিত দেশের জনগণের জন্য করা। এ লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।’

জামায়াত আমির বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।’

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...