Don't Miss
Home / আন্তর্জাতিক / ভারতের কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত
জঙ্গি হামলায়

ভারতের কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা।

এদিকে হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘এই ঘৃণ্য কাজের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে।’

এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ঘটনাস্থল পাহেলগামের অবস্থান শ্রীনগর শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। এই অঞ্চলের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, এই ‘হত্যাযজ্ঞে’ নিহতের সংখ্যা অন্তত ২৫।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...