Don't Miss
Home / আজকের সংবাদ / ভারতের বেঙ্গালুরুতে নারী সাংবাদিক খুন

ভারতের বেঙ্গালুরুতে নারী সাংবাদিক খুন

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে হিন্দুত্ববাদের কট্টর সমালোচক হিসেবে পরিচিত এক নারী সাংবাদিক খুন হয়েছেন।

রাজ্যের রাজারাজেশ্বরী নগরের নিজ বাড়ির বাইরে গতকাল মঙ্গলবার রাতে গৌরী লঙ্কেশ (৫৫) নামের ওই সাংবাদিককে হত্যা করে দুষ্কৃতকারীরা। বাড়ির ছাদে যাওয়ার সিঁড়ি থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে।

বার্তা সংস্থা আইএএনএসের খবরে বলা হয়, গৌরী লঙ্কেশ বাইরে থেকে এসে কেবল ঘরে ঢুকছিলেন। ঠিক সেই সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে গুলি করে। তাঁর শরীরে তিনটি ও কপালে একটি গুলি লাগে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাত আটটার দিকে খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়।

কী কারণে গৌরিকে হত্যা করে হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ভারতে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন সাংবাদিক উগ্র হিন্দুত্ববাদীদের অাক্রমণের শিকার হয়েছেন।

গৌরি লঙ্কেশ তার পত্রিকার মাধ্যমে ‘কমিউনাল হারমনি ফোরাম’ নামে একটি গোষ্ঠীকে সমর্থন দিয়ে গেছেন বলে জানিয়েছে বিবিসি, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদের বিরুদ্ধে কাজ করে অাসছে।

২০০৮ সালে লঙ্কেশ পত্রিকায় ছাপা হওয়া কয়েকটি লেখার জন্য গৌরির বিরুদ্ধে মানহানির মামলাও হয়েছিল।

বিজেপি-র সাংসদ প্রহ্লাদ যোশীর করা সেই মামলায় গৌরির ছয় মাসের জেলও হয়েছিল।সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

গৌরি লঙ্কেশ বাম ঘরানার ‘লঙ্কেশ পত্রিকার’ সম্পাদক ছিলেন। তার বাবা চল্লিশ বছর অাগে এই পত্রিকাটি চালু করেছিলেন। গৌরি ভারতের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা কবিতা লঙ্কেশের বোন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দলের নেতা এবং সাংস্কৃতিক কর্মীরা গৌরি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...