Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চালু ২৯ অক্টোবর
বিমান বাংলাদেশ

ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চালু ২৯ অক্টোবর

এমএনএ শিল্প ও বানিজ্য ডেস্কঃ ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট ২৯ অক্টোবর চালু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২৯ অক্টোবর থেকে ঢাকা-দিল্লি ফ্লাইট চালু করবে। আর ১ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা ও ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু করবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল এই ফ্লাইট। এটি এখন চালু হলেও কোভিড-১৯ সংক্রান্ত সকল বিধিনিষেধ মেনেই পরিচালিত হবে। প্রতিবছর হাজার হাজার বাংলাদেশী চিকিৎসা, ব্যবসা ও পর্যটনের কারণে ভারতে যাতায়াত করে থাকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রীরা বিমান সেলস সেন্টার, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন। কোভিড সংক্রান্ত শর্ত/নির্দেশনা এবং ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...