Don't Miss
Home / হোম স্লাইডার / ভারতে দিনে নারীপুজো, রাতে গণধর্ষণ : বীর দাস
সম্প্রতি ওয়াশিংটন

ভারতে দিনে নারীপুজো, রাতে গণধর্ষণ : বীর দাস

এমএনএ বিনোদন ডেস্ক : দেশ নিয়ে মন্তব্য করে এবার বিতর্কের মুখে পড়লেন জনপ্রিয় অভিনেতা, কমেডিয়ান, ইউটিউবার বীর দাস। সম্প্রতি ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে সাত মিনিটের মনোলগ তুলে ধরেন। আর সেই ভিডিও শেয়ার করেন নিজের ইউটিউব চ্যানেলে।আর সেখানেই ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে নিজের মনোভাব পোষণ করেন বীর দাস। বীরের পারফরম্যান্সে উঠে এল রাজনীতি, ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তাবাদের কথা। এমনকি, নারীদের ধর্ষণ, নির্যাতনের মতো ঘটনাও বীর তুলে আনলেন তার বক্তব্য়ে।

এই ভিডিওতে বীরকে বলতে শোনা যায়, আমি দ্বিখণ্ডিত ভারতের নাগরিক। দ্বিখণ্ডিত কেন জানেন? কারণ আমি এমন এক দেশের নাগরিক যেখানে দিনের বেলা মেয়েদের পুজো দেওয়া হয় আর রাতে করা গণধর্ষণ।
বীর দাসের এমন মন্তব্য নিয়ে ইতোমধ্যেই তোলপাড় সব মহলে। এমনকী, বীর দাসের বিরুদ্ধে দিল্লির তিলক মার্গ থানায় এফআইআরও দায়ের করা হয়েছে।

বীর দাসের এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। এ ভিডিও দেখে নেটিজেনরা, বীরকে দেশে না ফেরার পরামর্শই দিয়েছেন। এমনকী অনেক নেটিজেন বীর দাসকে বলেছেন, এটা কি আপনার পরিবারের গল্প?বীর দাসের এ মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কঙ্গনা রানাউতও। বীর দাসকে ‘অপরাধী’ বলেও আখ্যা দিয়েছেন কঙ্গনা। তার কথায়, বীর দাসের এমন মন্তব্য মোটেও সমর্থন করা যায় না।

অন্যদিকে বিতর্ক ওঠার পর বীর দাস নতুন একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, প্রত্যেকটি বক্তব্যের একটি ইতিবাচক ও নেতিবাচক দিক থাকে। আমার বক্তব্যেও সেটা ছিল। দয়া করে এডিট ভিডিও দেখে কোনো মন্তব্য করবেন না।
তবে বীর দাসের এ মন্তব্যে গেরুয়া শিবির ক্ষোভ প্রকাশ করলেও বীরের এ মন্তব্যকে সমর্থন করেছেন কংগ্রেসের দুই নেতা কপিল সিব্বল ও শশী থারুর। তাদের কথায়, বীর আসলে দেশের লাখ লাখ মানুষের মনের কথা সামনে এনেছেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...