Don't Miss
Home / হোম স্লাইডার / ভারতে বিটিভির সম্প্রচার শুরু হচ্ছে আজ

ভারতে বিটিভির সম্প্রচার শুরু হচ্ছে আজ

এমএনএ রিপোর্ট : আজ সোমবার থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর সম্প্রচার শুরু হচ্ছে। গতকাল রবিবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে ভারতে বিটিভির সম্প্রচার সম্পর্কিত এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, আজ সোমবার থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে। এ উপলক্ষে বিকাল ৩ টায় রামপুরা বিটিভির মিলনায়তনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন।

ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দুরদর্শনের ডিটিএইচ প্লাটফরম -ডিডি ফ্রি ডিশ এর মাধ্যমে এই সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে বিটিভি। গতকাল রবিবার এক তথ্য বিবরণীতে এ সংবাদ জানানো হয়েছে।

এ উপলক্ষে আজ বিকেল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্যসচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...