Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন চাল এলো
চাল আমদানি

ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন চাল এলো

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদপ্তর।

সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিন ০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিল, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। চাল খালাসের কার্যক্রম শুরু করা হয়েছে।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...