Don't Miss
Home / হোম স্লাইডার / ভুল তথ্যের বিস্তার ঠেকাতে ৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ
ভুল তথ্য

ভুল তথ্যের বিস্তার ঠেকাতে ৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্বাস্থ্যসংক্রান্ত ভুল তথ্য ছড়িয়ে পড়া রোধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে। করোনা মহামারি শুরুর পর থেকে ভুল তথ্যের লাখ লাখ পোস্ট মুছে ফেলার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির তিন হাজারের বেশি অ্যাকাউন্টও বন্ধ করেছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্টের অংশ হিসাবে সম্প্রতি ফেসবুক এ তথ্য প্রকাশ করেছে। যার মাধ্যমে অপতথ্যের বিস্তৃতি রোধে প্রতিষ্ঠানের আইন প্রয়োগের মাত্রাকে নির্দেশ করে। তবে ফেসবুকে কোভিড ও টিকা

সম্পর্কে বিপুল পরিমাণে ভুল তথ্যের বিপরীতে বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টের সংখ্যা খুবই কম মনে হতে পারে। প্রতিষ্ঠানটি আরও জানায়, এ পর্যন্ত তারা দুই কোটির বেশি কনটেন্ট মুছে দেওয়ার পাশাপাশি ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে জুন পর্যন্ত ১৯ কোটি পোস্টকারী অ্যাকাউন্টকে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...