Don't Miss
Home / অর্থনীতি / ভুয়া গরু আমদানির অনুমতিপত্র নিয়ে সতর্ক করল প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ভুয়া গরু আমদানির অনুমতিপত্র নিয়ে সতর্ক করল প্রাণিসম্পদ মন্ত্রণালয়

এমএনএ প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে “প্রাণিসম্পদ অধিদপ্তর”-এর নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র (ইমপোর্ট পারমিট) প্রচারিত হচ্ছে, যা ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, প্রচারিত ওই অনুমতিপত্রটি তাদের নজরে এসেছে এবং প্রাথমিক যাচাই-বাছাইয়ে এটি জাল ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি বলে প্রতীয়মান হয়েছে। এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরের কোনো সরকারি ভিত্তি বা গ্রহণযোগ্যতা পাওয়া যায়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট অনুমতিপত্রটি প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত নয় এবং এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।

মন্ত্রণালয় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যাচাই ছাড়া এ ধরনের নথি শেয়ার বা প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

এ ধরনের ভুয়া তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সঠিক তথ্য জানার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...