Don't Miss
Home / জাতীয় / ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ, উৎপত্তিস্থল ভারত
ভূমিকম্প

ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ, উৎপত্তিস্থল ভারত

এমএনএ জাতীয় ডেস্কঃ রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গুগলের অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ।

এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।

তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। উৎপত্তিস্তল ছিল ভারতের আসা

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে। তারও আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...