Don't Miss
Home / হোম স্লাইডার / ভেহিক্যাল ট্র্যাকিং ‘এনট্র্যাকের’ গ্রাহক লাখ ছাড়িয়েছে

ভেহিক্যাল ট্র্যাকিং ‘এনট্র্যাকের’ গ্রাহক লাখ ছাড়িয়েছে

এমএনএ সাইটেক ডেস্ক : ব্যক্তিগত যানবাহনের নিরাপত্তায় দেশে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ‘ভেহিক্যাল ট্র্যাকিং’ সেবা। এ খাতের প্রতিষ্ঠান এনআইটিএস সার্ভিস লিমিটেড বলছে, গত নয় বছরে তাদের ভেহিক্যাল ট্র্যাকিং সেবা ‘এনট্র্যাক’ এর গ্রাহক সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।

এনআইটিএস সার্ভিস লিমিটেড নিটল-নিলয় গ্রুপের একটি প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান। বিটিআরসির লাইসেন্স নিয়ে ২০০৯ সাল থেকে বাংলাদেশের বাজারে গাড়ির ট্র্যাকিং সেবা দিচ্ছে তারা।

প্রতিষ্ঠানটি বলছে, হাল্কা কিংবা ভারী- যে কোনো ধরনের যানবাহানের নিরাপত্তা ‘এনট্র্যাক’ দিয়ে নিশ্চিত করা সম্ভব। এ প্রযুক্তিতে গাড়ির অবস্থান জানা যায় তাৎক্ষণিকভাবে। ফলে গাড়ি চুরি হওয়ার শঙ্কা থাকে না। কোনোভাবে গাড়ি হাতছাড়া হলেও তা খুঁজে বের করা যায়।

এনআইটিএসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অরূপ কুমার চাকী জানান,এনট্র্যাক ডিভাইসযুক্ত গাড়িতে মালিক চলার পথ (রুট) নির্ধারণ করে দিতে পারেন। তার অনুপস্থিতিতে গাড়ি নির্ধারিত রুট না মেনে অন্য পথে গেলেই স্বয়ংক্রিয়ভাবে মোবাইল কিংবা ডেক্সটপে চলে আসবে অ্যালার্ট।

এ ডিভাইসের কারণে চালক চাইলেও বেপরোয়া গতি তুলতে পারবেন না। ডিভাইসে যে গতিসীমা নির্ধারণ করে দেওয়া হবে, তার ব্যত্যয় ঘটলেই সেইফটি অ্যালার্ট পাওয়া যাবে। মালিক তখন রিমোট কন্ট্রোলের সাহায্যে থামাতে পারবেন ইঞ্জিন। সমস্যার সমাধান হলে আবার চালু হবে গাড়ি।

নির্ধারিত গন্তব্যে যেতে গাড়িটি কতবার ৫ মিনিটের বেশি সময় দাঁড়িয়েছিল, গাড়ির ইঞ্জিন চালু আছে নাকি বন্ধ, তার প্রতিমুহূর্তের তথ্য, গন্তব্যে যেতে কতটুকু জ্বালানি খরচ হয়েছে এসব তথ্য সংরক্ষিত হয় এনট্র্যাকের ক্লাউড স্টোরে। যে কোনো সময় চাইলে তা জেনে নিতে পারেন গাড়ির মালিক।

অরূপ কুমার চাকী জানান, এনট্র্যাকে আছে গাড়ির ভেতরের ভিডিও ও অডিও ধারণের সুবিধা। ফলে গাড়ির ভেতরে কতজন আছে এবং তাদের কথোপকথন দূর থেকে দেখা ও শোনা সম্ভব।

কারও যদি একাধিক গাড়ি থাকে, তাহলে সেগুলোর তদারকি, রক্ষাণাবেক্ষণও এই সিস্টেম সহজ করে দেবে বলে এনআইটিএস কর্মকর্তাদের দাবি।

এনট্র্যাকের বিপণন কোম্পানি এনরিচের রয়েছে নিজস্ব কলসেন্টার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। তথ্য সংরক্ষণ ও সরবরাহের কাজটি তারাই করে। গাড়ির সঙ্গে মালিকের যোগাযোগ রক্ষা করতে যে কোনো অপারেটরের মোবাইল সিম ব্যবহার করা যায়।

এনআইটিএস জানিয়েছে, বর্তমানে প্রতিটি এনট্র্যাক সংযোগের জন্য তারা ফি নিচ্ছে সাড়ে ৯ হাজার টাকা। আর মাসিক সার্ভিস চার্জ ৫০০ টাকা।

ব্যক্তিগত গাড়ির পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবেও গাড়ির নিরাপত্তার অনলাইন ব্যবস্থাপনা করে থাকে এনআইটিএস। তাতে কোনো কোম্পানির গাড়ি মাসে কতটুকু পথ চলেছে, কী পরিমাণ পণ্য পরিবহন করেছে, কোন কোন এলাকায় গেছে- এসব তথ্য পাওয়া সহজ হয়।

শাহ সিমেন্ট, কেএসআরএম স্টিল, ক্রাউন সিমেন্ট, বসুন্ধরা গ্রুপ, বিএসআরএমসহ বেশ কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে এ সেবা নিচ্ছে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...