Don't Miss
Home / আন্তর্জাতিক / ‘ভয়েস অব আমেরিকা’ নিষিদ্ধ করলো আফগানিস্তান
ভয়েস অব আমেরিকা

‘ভয়েস অব আমেরিকা’ নিষিদ্ধ করলো আফগানিস্তান

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সম্প্রচারমাধ্যম “ভয়েস অব আমেরিকা” এবং এফএম রেডিও স্টেশন “রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টির” সম্প্রচার নিষিদ্ধ হল আফগানিস্তানে। “সাংবাদিকতার নীতি না মানার অভিযোগে” এই পদক্ষেপ নিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকার।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) আফগানিস্তানে এ দুটি গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করতে তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারি করে। এক প্রতিবেদনে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

“ভয়েস অব আমেরিকার” সম্প্রচার বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে ভয়েস অব আমেরিকা।

গণমাধ্যমটি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি নতুন নির্দেশনায় ভয়েস অব আমেরিকার সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞাটি ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে এর আগেই তারা অভিযোগ পেয়েছিল। তবে কোন কোন অনুষ্ঠান তা নির্দিষ্টভাবে অভিযোগে বলা হয়নি। এ অভিযোগ উত্থাপনের এক দিন পরেই তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারি করলো।

আফগান প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল কাহার বলখি ভয়েস অব আমেরিকাকে লিখিত মন্তব্যে বলেছেন, আফগানিস্তানে প্রেস আইন রয়েছে। কোনো সম্প্রচারমাধ্যম এ আইন লঙ্ঘন করলে তার সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। ভয়েস অব আমেরিকা ও আজাদি রেডিও প্রেস আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে। তারা পেশাদারি দেখাতে ব্যর্থ হয়েছে। সংগত কারণেই তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানকারী আবদুল হক হাম্মাদ এক টুইটার পোস্টে বলেছেন, মার্কিন দখলদারির পরে চালু হওয়া রেডিও আজাদি (আরএল) বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সাংবাদিকতার নীতিমালা না মানা এবং একতরফা খবর প্রচারের অভিযোগ রয়েছে।

এছাড়া, আফগানিস্তানের ১৩টি প্রদেশে রেডিও আজাদির সম্প্রচার বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

ভয়েস অব আমেরিকা ১৯৮০ সালের অক্টোবর থেকে আফগানিস্তানের দারি ভাষায় এবং ১৯৮২ সালের জুলাই থেকে পশতু ভাষায় রেডিও অনুষ্ঠান সম্প্রচার করে আসছিল।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...