Don't Miss
Home / আজকের সংবাদ / মজাদার টক-ঝাল ফুচকা হোক বাড়িতেই

মজাদার টক-ঝাল ফুচকা হোক বাড়িতেই

এমএনএ ফিচার ডেস্ক : বাঙালি নারী মাত্রই যে খাবারটি পছন্দের তালিকায় রাখেন সেটি হলো মজাদার টক-ঝাল ফুচকা। কিন্তু লোভনীয় এই খাবারটি আপনি বাড়িতেই ঝটপট কীভাবে তৈরি করবেন সেই গোপন রেসিপি আজ আমরা আপনাকে জানাচ্ছি। আসুন তাহলে জেনে নেই মজাদার টাক-ঝাল ফুচকা বানানোর সহজ রেসিপিটি। রেসিপিটি জানিয়েছেন রন্ধনশিল্পী  তানিয়া তাবাসসুম উর্মি
ফুচকার পুর তৈরির উপকরণ :
ডাবলি ডাল-১ কাপ
আলু সেদ্ধ-১/৩ কাপ
চটপটির মসলা-১ চা চামচ
পেঁয়াজ কুচি-২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি-২ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ।
ফুচকা তৈরির উপকরণ :
আটা-১১/২ কাপ
তালমাখনা-১ চা চামচ
লবণ-স্বাদ মতো
পানি-১/২ কাপ
তেল –ভাজার জন্য।
টক তৈরির উপকরণ :
তেঁতুলের কাদ-১ কাপ
মিষ্টি দই-১/৪ কাপ ( আপনি চাইলে টক দইও ব্যবহার করতে পারেন)
কাঁচা মরিচ কুচি-১ চা চামচ
চিনি-২ টেবিল চামচ
এলাচ গুঁড়া- সামান্য
লেবুর রস-১ টেবিল চামচ
বিট লবণ- পরিমাণ মতো
পাঁচ ফোঁড়ন গুঁড়া-১/৪ চা চামচ।
ফুচকা বানানোর প্রণালি :
আটার সাথে লবণ ও তালমাখনা মিশিয়ে পানি দিয়ে মথে ডো তৈরি করুন। ডো পরিমান মতো ভাগ করে নিন। ভেজা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন।
ছোট ছোট ২ টি রুটি বেলে নিন। একটির উপর আরেকটি রুটি বসিয়ে বেলে বড় রুটি তৈরি করুন। তৈলে ভাজার আগ পর্যন্ত ভেজা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন।
ভাজার আগে গোল টিনের ছাঁচ দিয়ে কেটে নিবেন।
কড়াইতে তৈল গরম করে ডুবো তৈলে মাঝারি আঁচে বাদামী রং করে ভেজে তুলুন। হয়ে গেলো ফুচকার পুরি রেডি।
এবার ফুচকার টক তৈরির জন্য বাটিতে টক তৈরির সব উপকরণ মিশিয়ে নিবেন। মিষ্টি ও ঝাল নিজের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন।
ফুচকার পুরের জন্য একটি বাটিতে ডাবলি ডাল, আলু সিদ্ধ, চটপটির মসলা মাখিয়ে রেডি করে রাখুন।
প্রতিটি ফুচকা মাঝখান থেকে সামান্য ভেঙে ফুটো করে নিন। তারপর ১ চা চামচ দিয়ে মাখানো ডাবলি ডাল পুরির ভিতরে ভরে নিন। এবার উপরে পেঁয়াজ, শশা, টমেটো, কাঁচা মরিচ, ধনেপাতা কুঁচি উপরে ছিটিয়ে নিন।
তারপর আপনার পছন্দের পরিবেশন প্লেটে ফুচকা সাজিয়ে ছোট বাটিতে টক দিয়ে পরিবেশন করুন। মজার টক ঝাল স্বাদের ফুচকা।
x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...