Don't Miss
Home / হোম স্লাইডার / মদের গ্লাস হাতে ছবি দিয়ে ট্রোল হলেন অভিনেত্রী হুমা কুরেশি
ট্রোল

মদের গ্লাস হাতে ছবি দিয়ে ট্রোল হলেন অভিনেত্রী হুমা কুরেশি

এমএনএ বিনোদন ডেস্কঃ নেট দুনিয়ায় ট্রোল না হওয়াটাই এখন আশ্চর্যের। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে ট্রোল হওয়ার প্রবণতার মাত্রা এখন আকাশছোঁয়া। এ বারে তির বলি অভিনেত্রী হুমা কুরেশির দিকে।

‘জনি ওয়াকার’ স্কচের প্রচারে অংশ নিয়েছেন তিনি। সেই উপলক্ষেই মদের গ্লাস হাতে ছবি পোস্ট করেছিলেন তিনি। দু’দিন আগের সেই পোস্টের কমেন্ট বক্সটি ভরে গিয়েছে কুৎসিত মন্তব্যে ।

ছবিতে দেখা যাচ্ছে, হুমা কুরেশির হাতে একটি পানীয়ের গ্লাস। সামনে ‘জনি ওয়াকার’-এর বোতল রাখা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মুম্বইতে শীত এসে গেলেও গ্রীষ্মকালের আমেজ পাওয়া যায়। সেই রকম সময়ে জনি লেমন হাইবল খেলে আপনি রিফ্রেশড থাকবেন’। নীচে লেখা, এই ককটেলে ঠিক কোন অনুপাতে মদ ও লেমনেড মেশানো উচিত, তাতে কতগুলো বরফ কিউব দিলে ভাল লাগবে ইত্যাদি। তার পর ‘জনি ওয়াকার’-কে ট্যাগ করা।

‘মদ হাতে নিয়ে ছবি কেন দেবেন!’ সেই নিয়ে আপত্তি জানিয়েছেন অধিকাংশ নেটাগরিক। তাঁদেরকে পাল্টা উত্তরও দিয়েছেন কেউ কেউ। ‘সলমন খান তো সারাক্ষণ মদ খান, তাঁকে তো কেউ বারণ করতে যান না’। কেউ আবার বলেছেন, ‘ইসলামে এ সব হারাম’। কেউ আবার কুৎসিত মন্তব্য করেছেন। কারওর দাবি, ‘মদ খেলে খান। প্রচার কেন করবেন!’ কারওর আবার অসুবিধা পানীয়ের ব্র্যান্ড নিয়ে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...