Don't Miss
Home / আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ৩১ জুলাই
মধ্যপ্রাচ্যে

মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ৩১ জুলাই

এমএনএ আন্তর্জাতিক রিপোর্টঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মধ্যপ্রাচ্যে আগামী বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে। ৩১শে জুলাই (শুক্রবার) ঈদুল আজহা উদযাপন করা হবে।

সোমবার সৌদি আরবের সর্বোচ্চ আদালত জানায়, মঙ্গলবার ৩০শে জিলকদ। ২২শে জুলাই জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে ৩১শে জুলাই ঈদুল আজহার প্রথমদিন।

হিজরি মাস নির্ধারণে গঠিত চাঁদ দেখা কমিটির বৈঠকের পর বলা হয়, সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার চাঁদ দেখা যাবে বলেও জানানো হয়।

বলা হয়, ২২শে জুলাই জিলহজ মাসের প্রথমদিন এ বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের ১০ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণরোধে সৌদি আরবের সিদ্ধান্তে এ বছর সীমিত আকারে হজ অনুষ্ঠিত হচ্ছে।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...