Don't Miss
Home / আন্তর্জাতিক / মনমোহন সিং বুকে ব্যথা নিয়ে হাসপাতালে
মনমোহন সিং

মনমোহন সিং বুকে ব্যথা নিয়ে হাসপাতালে

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং জ্বর এবং বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

সংবাদ মাধ্যমটি জানায় গত সোমবার থেকেই সাবেক এই ভারতীয় প্রধানমন্ত্রীর জ্বর ছিল।

জানা যায়, ৮৮ বছরের বর্ষীয়ান এই কংগ্রেস নেতা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। আপাতত ফ্লুয়িড দেওয়া হয়েছে তাকে। চলতি বছর ১৯ এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। পরে করোনাকে হারিয়ে দিল্লির এইমস থেকে ছাড়া পান তিনি।

এর আগে ২০২০ সালের মে মাসে বুকে ব্যথা নিয়ে একবার এইমসে ভর্তি হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০০৯ সালে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছিল। তবে, কংগ্রেসের দাবি রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্যই এবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে মনমোহনকে।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দু’দফায় ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকা প্রবীণ এই কংগ্রেস নেতার ১৯৯০ এবং ২০০৯ সালে দু’বার হার্ট-বাইপাস সার্জারি হয়েছে। তার ডায়াবেটিসের সমস্যাও রয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...