Don't Miss
Home / আজকের সংবাদ / মন্ত্রিসভায় সপ্তদশ সংশোধনীর খসড়া অনুমোদন

মন্ত্রিসভায় সপ্তদশ সংশোধনীর খসড়া অনুমোদন

এমএনএ রিপোর্ট : সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ বৃদ্ধি করে সংবিধানের সপ্তদশ সংশোধনীর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
সংবিধান অনুযায়ী, সংসদে এখন ৫০টি সংরক্ষিত নারী আসন রাখার বিধান রয়েছে এবং আগামী বছর জানুয়ারিতে এ বিধানের মেয়াদ শেষ হবে। তবে তার আগেই সরকার সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়াতে সংবিধানে নতুন সংশোধনীর উদ্যোগ নিয়েছে।
জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের মেয়াদ আরো ২৫ বছর বাড়িয়ে সংবিধানের সপ্তদশ সংশোধনীর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এর আগে ৩ দফায় ৩৫ বছর বেড়েছে সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ। ২০০৪ সালে সংবিধানের চতুর্দশ সংশোধনীতে নারী আসন ৩০ থেকে বাড়িয়ে ৪৫ করা হয়। ২০০৯ সালে তা আরো বাড়িয়ে ৫০ এ উন্নীত করা হয়।
এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর চূড়ান্ত খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইন জাতীয় সংসদে পাস হলে বাতিল হবে বহুল আলোচিত ও সমালোচিত তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, সংশোধনের ফলে সংসদে ৫০টি নারী আসন সংরক্ষণের মেয়াদ আরো ২৫ বছর বৃদ্ধি হলো।
মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া খসড়া এখন বিল আকারে সংসদে উত্থাপন করবে আইন মন্ত্রণালয়। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রয়েছে।
বর্তমান সরকারের আমলে সংবিধানের শেষ সংশোধনী আনা হয়েছিলো ২০১৬ সালে। যেটি ষোড়শ সংশোধনী হিসেবে পরিচিত। যদিও পরে সর্বোচ্চ আদালত ওই সংশোধনীকে অবৈধ বলে রায় দেয়।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...