Don't Miss
Home / হোম স্লাইডার / মাটিরাঙ্গা সেনা জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মতবিনিময়

মাটিরাঙ্গা সেনা জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এমএনএ আঞ্চলিক ডেস্কঃ মাটিরাঙ্গা সেনা জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ আগস্ট সকাল ১১টার দিকে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন সম্মেলন কক্ষে জোন অধিনায়ক লে. কর্নেল এএসএম মঞ্জুরুল কবীর পিএসসির সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সভায় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার (ওসি) তদন্ত আমজাদ হোসেন, গুইমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, ৩৪ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক, রেঞ্জ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সভায় মাটিরাংগা জোন অধিনায়ক পাহাড়ি ও বাঙ্গালিদের মাঝে সম্প্রীতি সম্পর্ক উন্নয়নে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকল আইনশৃঙ্খলা সংস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহবান জানান।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...