এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্প। তবে এজন্য তিনি কোনো বেতন নেবেন না।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বুধবার হোয়াইট হাউজ একথা জানায়।
ইভানকার স্বামী জ্যারেড কুশনার মার্কিন প্রেসিডেন্টের সহকারী হিসেবে কাজ করছেন। আবাসন ব্যবসায়ী কুশনারও
কোনো বেতন-ভাতা নিচ্ছেন না।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ‘ইভানকা ট্রাম্প প্রেসিডেন্টের প্রথম কন্যা হিসেবে বাবাকে সহযোগিতার জন্যে নজিরবিহীন এ দায়িত্ব নিতে সম্মত হওয়ায় আমরা আনন্দিত।’
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকেই ৩৫ বছরের ইভানকাকে নিয়মিত হোয়াইট হাউজে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। সেখানে তিনি এরইমধ্যে একটি অফিসও নিয়েছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

