Don't Miss
Home / আন্তর্জাতিক / মালয়েশিয়ায় যেকোন সময় জরুরী অবস্থা জারি
মালয়েশিয়া

মালয়েশিয়ায় যেকোন সময় জরুরী অবস্থা জারি

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়া কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় যেকোন সময় জরুরী অবস্থা জারি করা হতে পারে বলে হোম কোয়ারান্টাইনে থেকে ইঙ্গিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন। তার এই বক্তব্যে বিরোধী দল পিকেআর এর সভাপতি আনোয়ার ইব্রাহিম তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন এই মুহুর্ত্যে জরুরী অবস্থা জারি করা হলে এটা হবে অগনন্ত্রাতিক ও স্বৈরাচারী আচরণ। খবর দেশটির জাতীয় দৈনিক ‘মালয়েশিয়া কিনি’

শুক্রবার (২৪ অক্টোবর) দেশটির জাতীয় সংবাদ মাধ্যমে গুলোতে এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন ক্ষমতা হারানোর ভয়ে নিজের গদি বাঁচাতে করোনা কে ইস্যু করে জরুরি অবস্থা জারির কথা বলছেন। অব্যাহত লকডাউনে দেশের অর্থনীতি তলানিতে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতি পূনরুদ্ধারে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য মিথ্যা অজুহাত দেখাচ্ছেন। করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় এখন জরুরি অবস্থা জারি হবে আত্মাঘাতী। আনোয়ার জরুরি অবস্থা ঘোষণার আগে সরকার কে তাদের বিভিন্ন মন্ত্রনালয়ের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রকাশের দাবি জানান।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়নি।

সরকার গঠনের জন্য পর্যন্ত ১২২ আসনের সমর্থন রয়েছে বলে বেশ কিছুদিন ধরে এই দাবি করে আসছেন আনোয়ার ইব্রাহিম। গত সপ্তাহে দেশটির রাজার সাথে সাক্ষাৎও করেছেন তিনি।

ডঃ মাহাথির মোহাম্মদ চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী থাকাকালীন পদত্যাগ করেছিলেন যখন মুহিউদ্দিন তৎকালীন ক্ষমতাসীন পাকাতান হরপান জোট থেকে পদত্যাগ করেছিলেন। তখন মুহিউদ্দিন ইয়াছিন স্বরাষ্ট্র মন্ত্রী থেকে সরাসরি প্রধানমন্ত্রী বনে যান। আর এদিকে মাহাথির মোহাম্মদ কে তার দল ইউনাইটেড ইনডিজেনাস পার্টি অব মালয়েশিয়া (বারসাতু) থেকে বহিষ্কার করা হয়। তারপর প্রধানমন্ত্রীত্ব হারান মাহাথির মোহাম্মদ।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...