Don't Miss
Home / হোম স্লাইডার / মিস ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের শাম্মী ইসলাম নীলা
শাম্মী ইসলাম নীলা

মিস ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের শাম্মী ইসলাম নীলা

এমএনএ বিনোদন ডেস্কঃ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা। ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড ২০২৪ প্রতিযোগিতা। এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম আসর। চূড়ান্ত রাউন্ড হচ্ছে ভারতে। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও জাপান- এশিয়ার এই চারটি দেশের চারজন প্রতিযোগীও অংশ নিচ্ছেন।

এর মাধ্যমে তারা শুধু সুন্দরের প্রতিনিধিত্ব করবেন এমন নয়। একইসঙ্গে এশিয়ার প্রতিনিধিত্বের শক্তি উদ্দীপনা তাদের কণ্ঠে প্রতিফলিত হবে। ২৮ বছর বিরতির পর প্রতিযোগিতা হতে যাচ্ছে ভারতে। নিরাপত্তাহীনতাকে কাটিয়ে তারা এমন সাহস দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্য দিয়ে ভিন্ন মাত্রা দিতে চান তারা। এ খবর দিয়েছে অনলাইন ‘শি দ্য পিপল’।

বিশ্বজুড়ে নারীরা যখন একত্রিত হচ্ছে, তাদের শক্তিমত্তা, বুদ্ধির পরিচয় দিচ্ছেন, তখন এসব দেশের মেয়েরা তাদের দেশকে, নিজেকে তুলে ধরবেন বিশ্বমঞ্চে। ভারত থেকে নেপাল, বাংলাদেশ থেকে জাপান, নিউজিল্যান্ড থেকে পোল্যান্ড, ফ্রান্স এবং ব্রাজিলের নারীরা এই প্রতিযোগিতাকে মাতিয়ে রাখবেন।

এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা। তিনি শৈশব থেকেই মিস ওয়ার্ল্ড হওয়ার স্বপ্ন দেখছেন।

এ বিষয়ে নীলা বলেন, আমি যখন ছোট ছিলাম তখন জন্মদিনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট কিনতাম। তারপর আয়নার সামনে দাঁড়াতাম। বলতাম: এই দেখ আমি মিস ওয়ার্ল্ড। তারপর নিজে নিজেই সেখানে নাচতাম। সেটা বাবাকে দেখাতাম। এখন আমার সেই জার্নি যেন বাস্তবের কাছাকাছি। কিন্তু আমার বাবা আর বেঁচে নেই। তবে আমি নিশ্চিত আমার ওপর বাবার আশীর্বাদ আছে। আমার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। আর ভাবছি– ওকে, বাস্তবেই ঘটছে সব। আমি শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায়।

অন্যদিকে ভারতের প্রতিনিধিত্ব করছেন সিনি শেঠি। তিনি জানান, প্রিয়াংকা চোপরা ও ঐশ্বরিয়া রাইকে দেখেছি। তাদের মতো করে নিজে নিজে বাড়িতে র‌্যাম্পে হেঁটেছি।

নেপালের প্রতিনিধিত্ব করছেন প্রিয়াংকা রানি যোশি। তার ভাষ্যমতে, দেখেন সবকিছুই কল্পনা থেকে শুরু হয়। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাও তেমনই একটি মঞ্চ। এখানে আসতে পেরেছি। পুরো জার্নিটা আমার জন্য অনেক আনন্দের। আরও মজাদার আরও সহজ লাগছে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...