Don't Miss
Home / আন্তর্জাতিক / মেক্সিকোতে পাচারের সময় উদ্ধার হল ২২ বাংলাদেশি
মেক্সিকো

মেক্সিকোতে পাচারের সময় উদ্ধার হল ২২ বাংলাদেশি

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকো-ভেরাক্রুজ হাইওয়ে দিয়ে পাচারের সময় ২২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। পুয়েবলা শহর থেকে ৪৫ মিনিট দূরের পথ পালমার ডি ব্রাভোর কাছে তাদের পাওয়া যায়।

স্টেট পুলিশ অ্যান্ড পার্সোনাল অব দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন (আইএনএম)-এর বিবৃতিতে বলা হয়েছে, এই ২২ জনের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তাদের সবাইকে নিরাপদ স্থানে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মেক্সিকান প্রশাসন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুযায়ী, ২০২০ সালে সাড়ে চার হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন উপায়ে ইউরোপে প্রবেশ করেছেন।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিসহ মোট ৪৩৯ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করে লিবিয়ান কোস্ট গার্ড। রাবারের ডিঙি নৌকায় করে ওই অভিবাসী প্রত্যাশীদের পাচার করা হচ্ছিল। তারা সবাই এশিয়ান এবং আফ্রিকান নাগরিক।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...