Don't Miss
Home / জাতীয় / মেট্রোরেলে চড়ে মতিঝিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মেট্রোরেলে চড়ে মতিঝিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলে উঠে আগারগাঁও থেকে মতিঝিল যান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনের পরই তিনি এ যাত্রা করেন। শনিবার (৪ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে মেট্রোরেলের ১০ নম্বর কোচটিতে চেপে বসেন তিনি।

দুপুর আড়াইটার দিকে আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সবুজ পতাকা উড়িয়ে তিনি উদ্বোধন ঘোষণা করেন। মতিঝিল স্টেশনে এমআরটি লাইন-৫ এর নর্দান রুটের কাজের উদ্বোধনের জন্য তিনি মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন।

এ সময় তার সফরসঙ্গীরা সবাই ট্রেনে ওঠেন। যদিও ট্রেনের নির্ধারিত গতিতে ট্রেনটি চলেনি বলেই জানা গেছে। একটু গতি কমিয়ে ট্রেনটি আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যায়। বিকেল ৩টার দিকে ট্রেন মতিঝিল পৌঁছে।

বিকেল ৪টায় মতিঝিলের আরামবাগ মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...