Don't Miss
Home / হোম স্লাইডার / মোবাইলে লেনদেন শুরু শেয়ারবাজারে

মোবাইলে লেনদেন শুরু শেয়ারবাজারে

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ থেকে মোবাইলে লেনদেন শুরু হয়েছে ।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক সম্মেলন কেন্দ্রে আজ বুধবার সকা‌লে এর উদ্বোধন ক‌রেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Mobile Sale-Buy

ডিএসই সূত্রে জানা যায়, বি‌নিয়োগকা‌রীরা মোবাইলে লেনদেন করতে চাইলে তা সিকিউরিটিজ হাউসের মাধ্যমে করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে একজন মোবাইল ট্রেডার তার লেনদেনের অর্ডার সম্পন্ন হয়েছে কি না, তা জানতে পারবেন।

তবে লেনদেন করতে চাইলে প্রতিবার অর্ডার দেয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীকে পাসওয়ার্ড দিতে হবে।

ডিএসইর পরিচালক ওলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, বিএসইসির কমিশনার, ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসই কর্তৃপক্ষ জানান, প্রাথমিকভাবে তিন মাস এ সুবিধা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের কোনো চার্জ বা ফি দিতে হবে না।

পরে প্রতি মাসে নির্দিষ্ট হারে ফি দিতে হবে। প্রথম সপ্তাহে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার বিনিয়োগকারী মোবাইল ফোনের মাধ্যমে শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...