Don't Miss
Home / আজকের সংবাদ / মেয়র আনিসুল হকের অবস্থার আরও অবনতি

মেয়র আনিসুল হকের অবস্থার আরও অবনতি

এমএনএ রিপোর্ট : লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের অবস্থার আরও অবনতি ঘটায় তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী রুবানা হক।
যুক্তরাজ্যে স্বামীর পাশে থাকা রুবানা হক গণমাধ্যমকে জানিয়েছেন, রক্তে সংক্রমণের পর তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে। তাঁর অবস্থা ভালো নয়।
এর আগে গতকাল বুধবার গণমাধ্যমকে রুবানা জানিয়েছিলেন, আনিসুল হকের চিকিৎসা পদ্ধতি নিয়ে বসবেন চিকিৎসকরা। স্বামীর শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে তিনি আশাবাদী।
সাড়ে তিন মাস ধরে অসুস্থ আনিসুল হকের অবস্থার মাঝে উন্নতি ঘটলেও গত মঙ্গলবার ফের আইসিইউতে নেওয়া হয় তাকে।
যুক্তরাজ্যের একটি হাসপাতালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক চিকিৎসাধীন রয়েছেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাঁর চিকিৎসা চলছে।
নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক ও রুবানা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আনিসুল হককে গত ১৩ অগাস্ট লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।
রপর তাঁকে দীর্ঘদিন আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে মেয়রের শারীরিক অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাকে তাঁর কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়। তার এক মাসের মধ্যে ফের আইসিইউতে ৬৫ বছর বয়সী আনিসুল হক।
তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনি এফবিসিসিআইর সভাপতি ছিলেন। তার আগে বিজিএমইএর সভাপতিও ছিলেন তিনি।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...