Don't Miss
Home / আজকের সংবাদ / মোটরসাইকেল মালিকদের ওপর অগ্রিম কর আরোপ না করার আহ্বান জামায়াত আমীরের

মোটরসাইকেল মালিকদের ওপর অগ্রিম কর আরোপ না করার আহ্বান জামায়াত আমীরের

এমএনএ প্রতিবেদক

মোটরসাইকেল মালিকদের ওপর অগ্রিম কর আরোপের সম্ভাব্য সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান।

তিনি বলেছেন, দেশের অধিকাংশ মোটরসাইকেল ব্যবহারকারী ধনী নন; বরং জীবিকা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতেই তারা এ বাহনের ওপর নির্ভরশীল।

রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

স্ট্যাটাসে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে যে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর অগ্রিম কর আরোপের চিন্তা করছে। করের আওতা বৃদ্ধি রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, জীবনযুদ্ধে সংগ্রামরত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো উচিত হবে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকার যদি এ ধরনের কোনও পরিকল্পনা করে থাকে, তাহলে জনস্বার্থ বিবেচনায় তা থেকে সরে আসবে বলে তিনি আশা করেন। অন্যথায় এ সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

x

Check Also

প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

অর্থনৈতিক প্রতিবেদক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী ...