Don't Miss
Home / আজকের সংবাদ / মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ১২০তম

মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ১২০তম

এমএনএ সাইটেক ডেস্ক : বিশ্বের ১২২টি দেশের মধ্যে মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান ১২০তম। বাংলাদেশের গড় মোবাইল ইন্টারনেট ডাউনলোড গতি ৫ দশমিক ১৭ মেগাবাইট ও আপলোড গতি ১ দশমিক ৯২ মেগাবাইট।

একই সময়ে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে বিশ্বের ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৮তম। বাংলাদেশে গড়ে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড গতি ১৫ দশমিক ৯১ মেগাবাইট ও আপলোড গতি ১৭ দশমিক ৭৮ মেগাবাইট।

জুলাই ২০১৭ পর্যন্ত হিসেবে সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে ব্রডব্যান্ড ইন্টারনেট গতি পরীক্ষা প্রতিষ্ঠান ‘ওকলা’।

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে মোবাইল ইন্টারনেট গতিতে পাকিস্তানের অবস্থান ৯৮তম (১০.৭৬), শ্রীলংকা ১০২তম (৯.৮২), নেপাল ১১১তম (৮.৩২), ভারত ১১২তম (৮.১৮), আফগানিস্তান ১১৯তম (৫.৭৫)।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...