Don't Miss
Home / সারাদেশ / যাত্রীদের কথা বিবেচনা করে নৌ ধর্মঘট স্থগিত

যাত্রীদের কথা বিবেচনা করে নৌ ধর্মঘট স্থগিত

এমএনএ রিপোর্ট : নিয়োগপত্র, ভাতা, চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট যাত্রীদের কথা বিবেচনা করে স্থগিত করা হয়েছে।

যাত্রীদের ভোগান্তি এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ বুধবার প্রথম প্রহর থেকে সারা দেশে নৌ চলাচল বন্ধ রাখার পর বিকেলে রাজধানীর দৈ‌নিক বাংলা‌ মোড়ে শ্রম অধিদপ্ত‌রের স‌ম্মেলন ক‌ক্ষে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সঙ্গে বৈঠক শেষ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ও সেক্রেটারি চৌধুরী আশিকুল আলম যৌথভাবে এ ঘোষণা দেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলাম বিকালে বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে আমরা কর্মবিরতির কর্মসূচি আপাতত স্থগিত করছি।

এর আধা ঘণ্টা পর বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শুক্কুর মাহমুদ বলেন, দেশে বন্যা চলছে, শ্রম প্রতিমন্ত্রীও দেশের বাইরে। যাত্রীদের দুর্ভোগ আর দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘটও স্থগিত করা হল।

শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, শ্রম অধিদপ্তরের মহা পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

“তারা যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আলাপ আলোচনা করে আপাতত নৌযান চালালের ঘোষণা দিয়েছে।”

ঢাকা সদরঘাটে বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক আলমগীর কবির বলেন, “আমরা ধর্মঘট স্থগিতের খবর পেয়েছি। তবে সদরঘাটে এখনও লঞ্চ এসে সেভাবে ভেড়েনি। এখন ধর্মঘট উঠে গেলেও যাত্রী খুব বেশি আসবে না। কাল থেকে হয়ত লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।”

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...