Don't Miss
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের উত্তেজনা চরমে
উত্তেজনা চরমে পৌঁছেছে।জাতিসং

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের উত্তেজনা চরমে

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের উত্তেজনা চরমে পৌঁছেছে।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র। তবে ওয়াশিংটনকে পিয়ংইয়ংয়ের সঙ্গে আরও নমনীয় আচরণের আহ্বান জানিয়েছে বেইজিং।

বাইডেন প্রশাসন বলছে, উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দিয়ে দেশটির বাজে আচরণকে পুরস্কৃত করছে চীন ও রাশিয়া।যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও দিন দিন আরও আগ্রাসী হয়ে উঠছে উত্তর কোরিয়া। এক মাসে ছোট বড় সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাই বলে দেয় কোনো নিষেধাজ্ঞাতেও দমানো যাবে না তাদের।

সর্বশেষ গত সপ্তাহে জাগাং প্রদেশ থেকে ছোড়া সবচেয়ে বেশি দূরত্বের হোয়াসং টুয়েল্ভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর থেকে নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। কেননা অত্যাধুনিক ওই ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের গুয়ামে আঘাত হানতে সক্ষম।

এ অবস্থায় জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে দেশটির উত্তর কোরিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ।

বৈঠকে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পরমাণু কার্যক্রম স্থগিত রাখতে উত্তর কোরিয়া যে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে তা ভঙ্গ হয়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে উত্তর কোরিয়াকে দমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ব্যাপারে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনুফিল্ড বলেন, উত্তর কোরিয়ার ভয়াবহ ও বেআইনি কার্যক্রমের বিষয়ে আওয়াজ তুলতে সবাইকে এক হওয়ার অনুরোধ করছি। এরই মধ্যে আলবেনিয়া, ব্রাজিল, ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব পরিষ্কার ভাষায় উত্তর কোরিয়ার বিষয়ে নিন্দা জানিয়েছে। তাদের উদ্বেগ প্রকাশ করেছে। উত্তর কোরিয়া যেন গণবিধ্বংসী সব মারণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করে সে জন্য ব্যবস্থা নিতে নিরপত্তা পরিষদের সব সদস্যের কাছে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার ভয়াবহ ও বেআইনি কার্যক্রমের বিষয়ে আওয়াজ তুলতে সবাইকে এক হওয়ার অনুরোধ করছি। এরই মধ্যে আলবেনিয়া, ব্রাজিল, ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব তারা পরিষ্কার ভাষায় উত্তর কোরিয়ার বিষয়ে নিন্দা জানিয়েছে। তাদের উদ্বেগ প্রকাশ করেছে। উত্তর কোরিয়া যেন গণবিধ্বংসী সব মারণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করে সে জন্য ব্যবস্থা নিতে নিরপত্তা পরিষদের সব সদস্যের কাছে আহ্বান জানাচ্ছি।

তবে বরাবরের মতো উত্তর কোরিয়ার পাশে চীন ও রাশিয়া রয়েছে। কিম জন উন প্রশাসনের সঙ্গে আরও নমনীয় আচরণ করার আহ্বান জানিয়েছে শি জিনপিং সরকার। এমনকি শুধু উদ্বেগ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে উত্তর কোরিয়াকে আরও আকর্ষণীয় ও বাস্তবধর্মী প্রস্তাব দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

এ ব্যাপারে জাতিসংঘে চীনা দূত ঝাং জুন বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকে সমস্যার সমাধান চায় এটা আমরা বুঝতে পারছি। তবে এটাও ঠিক সমস্যা সমাধানের চাবি যুক্তরাষ্ট্রের কাছেই। তারা যদি এ বিষয়ে অগ্রগতি চায় তাহলে তাদের আরো দায়িত্বশীল ও নমনীয় আচরণ করা উচিত।

একের পর এক বিধ্বংসী আচরণের পরও উত্তর কোরিয়ার পক্ষে সাফাই গাওয়ায় চীনের তুমুল সমালোচনা করেছে বাইডেন প্রশাসন। একই সঙ্গে চীনের এ ধরনের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করা হয়।

উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দিয়ে চীন ও রাশিয়া দেশটির বাজে আচরণকে পুরস্কৃত করছে বলেও অভিযোগ ওয়াশিংটনের।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...