Don't Miss
Home / হোম স্লাইডার / যুক্তরাষ্ট্রে সংক্রমণ ছাড়ালো ৮ লাখ, স্পেনে ২ লাখ

যুক্তরাষ্ট্রে সংক্রমণ ছাড়ালো ৮ লাখ, স্পেনে ২ লাখ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভাইরাসটি ছড়ালো চীন থেকে। মাঝে ম্যাসাকার করে গেলো ইউরোপের ইতালি এবং স্পেনে। কিন্তু আটলান্টিক পাড়ি দিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রে গিয়ে ধারণ করেছে সর্বনাশা রূপ। করোনা ভাইরাসে এখনও পর্যন্ত সবচেয় বেশি ক্ষতিগ্রস্থ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ধারেকাছেও নেই অন্য কেউ।

এখনও পর্যন্ত আক্রান্ত এবং মৃতের সংখ্যায় তো সবার শীর্ষেই, বরং প্রতিনিয়ত হুহু করে সংখ্যা দুটি বাড়ছে দেশটিতে। আজ রাতেই (বাংলাদেশ সম) যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে। অন্য দিকে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা স্পেনেও সংখ্যাটা পার হলো ২ লাখ। সর্বমোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেলো ২৫ লাখ,  মৃত্যুও হয়েছে ১ লাখ ৭৫ হাজারের বেশি।

এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ৮ লাখ ১১৪৭৮ জন ব্যক্তি। মৃত্যুও বেশি হয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশটিতে। মোট ৪৪ হাজার ৭৫২ জন। সুস্থ হয়েছে ৮২ হাজার ৬২০ জন। নতুন মৃত্যু ২২৩৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৭১৯ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত অঙ্গরাজ্য হচ্ছে নিউইয়র্ক। এই রাজ্যে মোট আক্রান্ত হচ্ছে ২ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৯৩ জনের। এরপরই রয়েছে নিউ জার্সি। এখানে আক্রান্ত ৮৮ হাজার ৮০৬ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭৭ জনের। ম্যাসাচুসেটসে আক্রান্ত ৩৯ হাজার ৬৪৩ জন। মৃত্যু ১৮০৯ জন। মিশিগানে আক্রান্ত ৩২ হাজার। মৃত্যু বেশি, ২ হাজার ৪৬৮ জনের।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত স্পেনে। এখানেও পার হয়েছে ২ লাখের গন্ডি। মোট আক্রান্ত ২ লাখ ৪ হাজার ১৭৮ জন আক্রান্ত দেশটিতে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৬৮ জন। মৃত্যুবরণ করেছে ২১ হাজার ২৮২ জন। নতুন মৃত্যু ৪৩০ জন।

তবে মৃতের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৬৪৮ জনের। আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। মৃত্যু হয়েছে ২০ হাজার ৭৯৬ জনের। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ২৪ জন। সে তুলনায় দেশটিতে মৃত্যু কম। মাত্র ৪৯৪৮ জন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...