Don't Miss
Home / রাজনীতি / যুবলীগ মেধা ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে : শেখ ফজলে সামস্ পরশ
যুবলীগ

যুবলীগ মেধা ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে : শেখ ফজলে সামস্ পরশ

এমএনএ রাজনীতি ডেস্কঃ কেন্দ্রীয় যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার বিকেল ৩টার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।

পরে তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এসময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, মোঃ রফিকুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ বলেন, যুবলীগ মেধা ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা দলে পদবীতে কে কোন পদ পেল তাতে বিশ্বাস করিনা। দেশের জন্য কে কতটুকু দিতে পারলো সে দিকে বিচার করা হবে।

তিনি আরো জানান, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এ দলে ঠাই হবেনা মন্তব্য করে তিনি বলেন, দেশে যেসব জেলায় কমিটি করা হয়নি, সে কমিটিগুলোও হাল নাগাদ করা হবে। দলকে তৃনমূল থেকে শক্তিশালী করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...